
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত এবং হামলার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কাউসার তালুকদার
মোবা.০১৭৪২১২১৯০১
তাং ২০/১১/২৬ ইং
কাউসার তালুকদার 









