Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ

অগ্নিকাণ্ডে সর্বস্বহারা ১০ পরিবারকে ঘর তুলে দিল লতিফি হ্যান্ডস –

  • চীফ রিপোর্টার
  • আপডেটের সময়: ১২:০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫০২ সময় দেখুন

হবিগঞ্জ জেলার শায়েস্থাগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘লতিফি হ্যান্ডস’। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-দিনমজুর জসিম উদ্দিন, ছালেহা খাতুন, রেনু মিয়া, আয়েশা বেগম, সজিব মিয়া, পলাশ আহমদ, ময়না মিয়া, লিলু মিয়া, শফিক মিয়া ও বিলাল মিয়া। অগ্নিকাণ্ডের পর থেকে তারা অন্যের ঘরে আশ্রয় নিতে বাধ্য হন।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আর্ত মানবতায় কাজ করা সংস্থা ‘লতিফি হ্যান্ডস’ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর নির্দেশনায় দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করে।

সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করেন।
২৫ জানুয়ারি (রবিবার) আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর ছেলে মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নতুন ঘর, চৌকি, লেপ-তোষকসহ প্রয়োজনীয় আসবাবপত্র এবং নগদ অর্থ হস্তান্তর করেন।
এ সময় তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও লতিফি হ্যান্ডস মানবতার সেবায় কাজ করে যাবে।”

নতুন ঘর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা আবেগাপ্লুত হয়ে মানবিক এই সহায়তার জন্য ‘লতিফি হ্যান্ডস’ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে সর্বস্বহারা ১০ পরিবারকে ঘর তুলে দিল লতিফি হ্যান্ডস –

আপডেটের সময়: ১২:০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬