Dhaka ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ

আল্লামা গহরপুরিকে নিয়ে মন্তব্য, অবশেষে এমপি মালিকের দুঃখ প্রকাশ

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা নুর উদ্দিন গহরপুরি রাহ.-কে নিয়ে ‘অনিচ্ছাকৃত অসৌজন্যমূলক’ মন্তব্যের জন্য অবশেষে দুঃখ প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

তিনি সোমবার (৮ জুন) রাত সোয় ৯টার দিকে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে বলেন- ‘‘প্রিয় সিলেট-৩ (দক্ষিন সুরমা,ফেঞ্চুগঞ্জ,বালাগঞ্জ এবং সিলেট সিটি কর্পোরেশন এর ৬টি ওয়ার্ড) এর সম্মানিত নাগরিকবৃন্দ। সম্প্রতি আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে মরহুম আল্লামা নূরউদ্দীন গহরপুরী (রহ.)-এর প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আমি সুস্পষ্টভাবে আমার অবস্থান ব্যাখ্যা করতে চাই।
প্রথমত, মরহুম আল্লামা নূরউদ্দীন গহরপুরী (রহ.) আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমি তাঁর সঙ্গে পবিত্র হজ পালন করার সৌভাগ্য অর্জন করেছি। তাঁর জ্ঞান, প্রজ্ঞা, ধর্মীয় অবদান ও ব্যক্তিত্বের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান ছিল এবং আজও রয়েছে। নির্বাচনের আগে  একাধিকবার উনার কবর জিয়ারত করেছি এবং উনার জন্য দোয়া করেছি।
মাওলানা মোসলেহ উদ্দীন রাজু সাহেব আমার আত্মীয় (বিয়াই) এবং তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, এমনকি আজও তাঁর সঙ্গে ফোন কলে আমার কৌশলগত আলোচনা হয়েছে। এ সময় আমার নির্বাচনী এলাকার বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আমি জানি, মরহুম গহরপুরী হুজুর (রহ.) তাঁর জীবদ্দশায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ পোষণ করতেন, তবে তিনি আজ আমাদের মাঝে নেই। একজন মরহুম আলেম হিসেবে তিনি সর্বদা আমার শ্রদ্ধা ও সম্মানের পাত্র। তাঁর সম্পর্ক এমন কোনো মন্তব্য করা আমার উদ্দেশ্য ছিল না, যা উনার মর্যাদাকে ক্ষুণ্ন করে।
যদি গহরপুরী হুজুরের পরিবার, তাঁদের অনুসারী বা শুভাকাঙ্ক্ষীদের মনে কষ্টের সৃষ্টি হয়ে থাকে, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আশা করি, সবাই আমার বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করবেন এবং এই অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।
পরিশেষে আপনাদের নিকট আহবান থাকবে সিলট-৩ সংসদীয় আসনে আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দলমত নির্বিশেষে আমি সকলের প্রতিনিধি এবং আমি সকলকে নিয়ে এই আসনের সার্বিক উন্নয়ন করতে চাই।
মহান আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার তাওফিক দান করুন।’’

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tag :

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আল্লামা গহরপুরিকে নিয়ে মন্তব্য, অবশেষে এমপি মালিকের দুঃখ প্রকাশ

আপডেটের সময়: ০৯:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬