Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন মহসিন আহমদ সভাপতি, আব্দুল বাছিত সাধারণ সম্পাদক ‎ ইউনিভার্সাল আইডিয়াল কলেজে ফল উৎসব ও বৃক্ষরোপণ-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত.. প্রবাসে ভর্তা উৎসব, বাঙালিয়ানার বন্ধনে কেয়ারারদের মিলনমেল অনুষ্ঠিত মোগলাবাজার থানার অভিযানে হানিট্র্যাপ ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার: ২য় বার শাহজালাল মাজারের দানের ডেগে সারওয়ার আলমের নামে চিরকুট মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী এমরুল পারভেজ এমরান সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফেরানো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার কাউন্সিল সম্পন্ন তালামীযের সম্মেলনে পুলিশি হস্তক্ষেপ: জকিগঞ্জ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি-এসপির কাছে অভিযোগ।

ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে ‎—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‎বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, তালামীযে ইসলামিয়া একটি মকবুল সংগঠন। এ সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রসমাজের মধ্যে ইসলামি আদর্শ প্রচারের মাধ্যমে একঝাঁক মর্দে মুমিন তৈরি করেছে। যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পূর্ণ ইখলাসের সাথে দ্বীনের খেদমতে আঞ্জাম দিচ্ছে এবং মানুষ তাদের মধ্যে গ্রহণযোগ্য নেতৃত্ব খুঁজে পাচ্ছে। এ সংগঠন শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তালামীযে ইসলামিয়ার প্রায় অর্ধশতাধিক বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ সংগঠন কখনো লেজুড়বৃত্তিক কাজ করেনি এবং সর্বদা সকল অপশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে আদর্শের উপর অবিরাম ছুটে চলেছে। এ সংগঠন বাতিলের বিরুদ্ধে আপোষহীন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা ও বিশ্বাসকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে। এই শিক্ষা তালামীযে ইসলামিয়া আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. থেকে লাভ করেছে।তাঁর উপর বহু ঝড়-ঝাপটা আসার পরেও কখনো তিনি রাসূল (সা.) এর আদর্শ থেকে বিন্দুমাত্র সরে যাননি; বরং সঠিক আকীদা-বিশ্বাস ও কুরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত প্রচার করতে গিয়ে এই যমিনে তাঁর শরীরের রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। দ্বীনের জন্য তাঁর আত্মত্যাগের কারণেই তিনি মুজাদ্দিদে যামান এবং লক্ষ লক্ষ গোলামে মোস্তফার প্রেরণার উৎসে পরিণত হয়েছেন।

আরও পড়ুনঃ  তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক

‎তিনি আরো বলেন, ইসলামের সৌন্দর্য তখনই ফুটে উঠবে যখন একজন মুসলমান তার মধ্যে ইসলামের আদর্শকে ধারণ করার মাধ্যমে নিজেকে গর্বিত মুসলমান হিসেবে পরিচয় দিবে। এরকম প্রকৃত মুসলমান তৈরির কাজই তালামীযে ইসলামিয়া করে থাকে। ইসলামকে অপব্যাখ্যা করে এদেশে বহু ফিতনা সৃষ্টির অপচেষ্টা করা হয়েছিল, যার মুকাবিলা করে আউলিয়ায়ে কেরামগণ এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকা উড্ডীন করেছেন। তালামীযে ইসলামিয়ার কর্মীদের মানুষকে ঈমান ও আমল শিক্ষা দেয়া তথা ইসলামি আদর্শকে তাদের নিকট পৌঁছে দেয়ার এই দায়িত্বকে আরো দৃঢ়তার সাথে পালন করতে হবে।

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ মে, ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার, উপজেলার হাজারি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

‎সংগঠনের নবীগঞ্জ উপজেলা সভাপতি তালুকদার আবুল হায়াত রুহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হারুন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, আমেরিকা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মাওলানা লিয়াকত আলী তালুকদার, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা কাজী এম হাসান আলী, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মো. সাইদুর রহমান, সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান।

‎সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ শাহেদুল ইসলাম, সাবেক সহ সভাপতি জালাল উদ্দীন ধন মিয়া, সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম বেলাল, সাবেক সহ সভাপতি আবু সুফিয়ান, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা সজ্জাদুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী মাহবুব আহমদ, নবীগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা ইব্রাহিম ইউসুফ, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ মিজানুর রহমান, সংগঠনের হবিগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শামসুল ইসলাম, নবীগঞ্জ পৌর সভাপতি জহুরুল ইসলাম রাহুল, নবীগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি শাহ মহসিন আহমদ, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ সভাপতি রিমন আহমেদ খান, নবীগঞ্জ সরকারি কলেজ সভাপতি আফজল হোসেন।

‎এসময় সংগঠনের নবীগঞ্জ উপজেলা শাখার সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন মহসিন আহমদ সভাপতি, আব্দুল বাছিত সাধারণ সম্পাদক ‎
Tag :
জনপ্রিয় পোস্ট

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক

ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে ‎—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আপডেটের সময়: ০৭:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬