Dhaka ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত কে হচ্ছেন মেয়র প্রার্থী? সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন অনুষ্ঠিত। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা: ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক। ‎ ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনার শীর্ষে মো: জসিম উদ্দিন: আসছে সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি :সালাউদ্দিন ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পদায়নের জোরালো দাবি। পুলিশের ভিডিটিং কার্ডে আসছে ভারতীয় গরুর চালান, জড়িত এসআইকে প্রত্যাহার। কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর সাঈদ আর নেই গোয়াইনঘাটে কথিত ছাত্রলীগ নেতার দাপট: মিথ্যা মামলায় জিম্মি নিরীহ মানুষ ধর্ম নিয়ে স্বার্থন্বেষী মহলের অপব্যাখ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইসলাম উদ্দিন চৌধুরী।

জকিগঞ্জে আগুনে পোড়া লাশ সুনামগঞ্জের যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন শফি’র!

.

জকিগঞ্জ উপজেলার হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা অজ্ঞাত লাশটির পরিচয় সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম। নিহত ব্যক্তি বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।

জানা গেছে , নিহত বুরহান উদ্দিন শফির পিতার নাম মৃত সমছু মিয়া। তিনি লন্ডন প্রবাসী ছিলেন। তিনি গত ৩০ জানুয়ারী সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় কয়েকজন ব্যক্তি হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখে জকিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  আসছে সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি :সালাউদ্দিন ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পদায়নের জোরালো দাবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

আরও পড়ুনঃ  ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় সনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনার শীর্ষে মো: জসিম উদ্দিন:

স্থানীয়দের ধারণা, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

ওসি আব্দুর রাজ্জাক জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা কোন থানায় দায়ের করা হবে সে বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ চলছে।
সুরমা দর্পণ ডেস্ক:

জনপ্রিয় পোস্ট

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত কে হচ্ছেন মেয়র প্রার্থী?

জকিগঞ্জে আগুনে পোড়া লাশ সুনামগঞ্জের যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন শফি’র!

আপডেটের সময়: ০৪:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

.

জকিগঞ্জ উপজেলার হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা অজ্ঞাত লাশটির পরিচয় সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম। নিহত ব্যক্তি বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।

জানা গেছে , নিহত বুরহান উদ্দিন শফির পিতার নাম মৃত সমছু মিয়া। তিনি লন্ডন প্রবাসী ছিলেন। তিনি গত ৩০ জানুয়ারী সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় কয়েকজন ব্যক্তি হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখে জকিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

আরও পড়ুনঃ  সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনার শীর্ষে মো: জসিম উদ্দিন:

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় সনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা: ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক। ‎