Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজারে রুজি হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী ‎ দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র সংসদ এর উদ্যোগে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নতুন ইউজারদের ফলোয়ার কম থাকলেও পাবেন ফেইসবুক মনিটাইজেশন।

ফেসবুক ব্যবহারকারীদের জন্য এল সুখবর। এতদিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে মনিটাইজেশন সুবিধা পাওয়া যেত। তবে এবার ফলোয়ার না থাকলেও নতুনরা ফেসবুক থেকে আয়ের সুযোগ পাচ্ছেন। শুধু একটি শর্ত মানতে হবে—আপনাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থিতি প্রমাণ করতে হবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্মাতাদের শুরুটা কঠিন হতে পারে। এজন্য যারা অন্য প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কনটেন্ট তৈরি করছেন, তারা ফেসবুকেও মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কারও ইউটিউব চ্যানেল, টিকটক একাউন্ট বা অন্য কোনো সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি থাকে এবং নিয়মিত ভিডিও আপলোড করেন, তবে সেই লিংক শেয়ার করে ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন জানাতে পারবে।

আবেদন করার নিয়ম:

প্রথমে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার (YouTube, TikTok ইত্যাদি) লিংক কপি করুন।

ফেসবুকে গিয়ে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড-এ প্রবেশ করুন।

সেখানে Monetization → I’m interested অপশনে গিয়ে নির্ধারিত ফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের তথ্য ও সোশ্যাল মিডিয়ার লিংক জমা দিন।

কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে ফেসবুক আপনার আবেদন রিভিউ করবে। উপযুক্ত মনে হলে আপনাকে মনিটাইজেশনের সুযোগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ দিক:

ফলোয়ার কম বা না থাকলেও সমস্যা হবে না।

নতুন প্রোফাইল বা পেজ থেকেও আবেদন করা যাবে।

নিয়মিত ও মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারলেই মনিটাইজেশন অনুমোদনের সম্ভাবনা বাড়বে।

ফেসবুক জানিয়েছে, তারা নতুনদের পাশে থাকবে এবং মনিটাইজেশন পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে।

ফলে, যারা ভিডিও নির্মাণে আগ্রহী এবং ইতিমধ্যেই অন্য কোনো প্ল্যাটফর্মে সক্রিয়, তারা ফেসবুকের এই নতুন সুযোগ কাজে লাগিয়ে অনলাইনে আয় শুরু করতে পারবেন।
সূত্র ; মেটা।
সুরমা দর্পণ ডেস্ক :

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার

নতুন ইউজারদের ফলোয়ার কম থাকলেও পাবেন ফেইসবুক মনিটাইজেশন।

আপডেটের সময়: ১০:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫