Dhaka ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন মহসিন আহমদ সভাপতি, আব্দুল বাছিত সাধারণ সম্পাদক ‎ ইউনিভার্সাল আইডিয়াল কলেজে ফল উৎসব ও বৃক্ষরোপণ-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত.. প্রবাসে ভর্তা উৎসব, বাঙালিয়ানার বন্ধনে কেয়ারারদের মিলনমেল অনুষ্ঠিত মোগলাবাজার থানার অভিযানে হানিট্র্যাপ ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার: ২য় বার শাহজালাল মাজারের দানের ডেগে সারওয়ার আলমের নামে চিরকুট মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী এমরুল পারভেজ এমরান সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফেরানো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার কাউন্সিল সম্পন্ন তালামীযের সম্মেলনে পুলিশি হস্তক্ষেপ: জকিগঞ্জ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি-এসপির কাছে অভিযোগ।

ফজরের নামাজ পরেই ভোট সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর আহ্বান মুক্তাদিরের

  • চীফ রিপোর্টার
  • আপডেটের সময়: ০৪:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২০৩ সময় দেখুন

সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘তারেক রহমান যেদিকেই যাচ্ছেন, সেদিকেই মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তাঁর নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।’

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের চারুগাঁও এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসাসেবাসহ প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব খাতে উন্নয়নের বড় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, স্কুলে শিক্ষার্থীদের জন্য টিফিন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। কারণ অপুষ্টির কারণে শিশুদের মেধার পূর্ণ বিকাশ সম্ভব হয় না।

আরও পড়ুনঃ  তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন মহসিন আহমদ সভাপতি, আব্দুল বাছিত সাধারণ সম্পাদক ‎

কর্মসংস্থানের বিষয়ে খন্দকার মুক্তাদির বলেন, সরকারি সহায়তায় সিলেটে শিল্পকারখানা গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে আবার ক্ষমতায় গেলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান করা হবে।

আরও পড়ুনঃ  তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তিনি বলেন, ‘সবার প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক।’

উঠান বৈঠকে মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের চারুগাঁও এলাকায় আফাজ উদ্দিনের সভাপতিত্বে এবং জুম্মান আহমদ ও কাশেম আহমদের যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম ও মহানগর শ্রমিক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম জীবন।

দুপুরে খন্দকার মুক্তাদির সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদেনীমহল, দর্শা, বাছিরপুর, সুজাতপুর ও মীরেরগাঁও এলাকায় প্রচার মিছিল ও গণসংযোগে অংশ নেন। এ সময় সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাতে দক্ষিণ সুরমার হবিনিন্দ, কায়েস্থরাইল, মুছারগাঁও, বারোখলা, দাউদপুর ও চৌমুহনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক

ফজরের নামাজ পরেই ভোট সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর আহ্বান মুক্তাদিরের

আপডেটের সময়: ০৪:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬