Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস এমপি আলহাজ্ব আব্দুল মালিক ও দক্ষিণ সুরমা জামাত। সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান সিলেটের এড. রোকশানা বেগম শাহনাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জনসচেতনতা মূলক বার্তা দিলেন ডা. অলিউডর রহমান। ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেটআপ সম্পন্ন হয়েছে। মদীনা মার্কেটে জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ। সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন _সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা – বকেয়া ১৮ হাজার টাকা বিলের জন্য ১৬ ঘন্টা আটকে আছে লা/শ দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। কোটার ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রী হতে পারেন তামিম ইকবাল, মন্ত্রী হতে পারেন সাবেক ফুটবলার আমিনুল হক

সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাড়ীতে পুলিশের অভিযান, আটক, ১

  • চিফ রিপোর্টার
  • আপডেটের সময়: ০৯:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩৬১ সময় দেখুন

সিলেটে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের বাসায় অভিযান চালিয়ে এক স্কুল শিক্ষার্কেকে আটক করেছে পুলিশ। আটক আকরাম আহমদ নগরের খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে।সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় আকরামকে করা হয়েছে।সোমবার দিবাগত গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।এরআগে সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশালমিছিল করে ছাত্রলীগ।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, `আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।তবে বদরউদ্দিন কামরানের ছেলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলু অভিযোগ করেছেন, পুলিশ তাদের বাড়িতে এসে তাকে এবং তার চাচা এনাম আহমদকে খুঁজছিল। তাদের না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায়।ছঅত্রলীগের মিছিলে আকরামের অংশ নেওয়া বিষয়ে জানতে চাইলে শিপলু বলেন, সে একটা কিশোর ছেলে। যেখানে পড়াশোনা করে সেখানে কোন ছাত্র রাজনীতি নেই। একটি মহলের ইন্ধনে তার পারিবারিক ঐতিহ্য ধ্বংস করতে এক ঘটনা ঘটানো হয়েছে।এ বিষয়ে খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, `আকরাম আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে তার গ্রেপ্তারের বিষয়ে আমি কিছু জানি না।এ ব্যাপারে আকরামের বাবা জানান, পুলিশ বাসায় আমার ভাতিজা ডা. আরমান আহমদ শিপলু ও আমাকে খুঁজত থাকে। পরে তারা আমার ভাতিজাকে না পেয়ে আমার ঘরে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে স্কুল পড়ুয়া আমার ছোট ছেলে আকরাম দরজা খুলে দিলে পুলিশ তাকে কোন কারণ ছাড়াই ধরে নিয়ে যায়।প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ২০২০ সালে প্রয়াত হন। তার ছেলে শিপলু মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জনসচেতনতা মূলক বার্তা দিলেন ডা. অলিউডর রহমান।

প্রতিবেদক: মামুনুর রশীদ,
চিফ রিপোর্টার, সুরমা দর্পণ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস এমপি আলহাজ্ব আব্দুল মালিক ও দক্ষিণ সুরমা জামাত।

সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাড়ীতে পুলিশের অভিযান, আটক, ১

আপডেটের সময়: ০৯:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সিলেটে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের বাসায় অভিযান চালিয়ে এক স্কুল শিক্ষার্কেকে আটক করেছে পুলিশ। আটক আকরাম আহমদ নগরের খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে।সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় আকরামকে করা হয়েছে।সোমবার দিবাগত গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।এরআগে সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশালমিছিল করে ছাত্রলীগ।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, `আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।তবে বদরউদ্দিন কামরানের ছেলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলু অভিযোগ করেছেন, পুলিশ তাদের বাড়িতে এসে তাকে এবং তার চাচা এনাম আহমদকে খুঁজছিল। তাদের না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায়।ছঅত্রলীগের মিছিলে আকরামের অংশ নেওয়া বিষয়ে জানতে চাইলে শিপলু বলেন, সে একটা কিশোর ছেলে। যেখানে পড়াশোনা করে সেখানে কোন ছাত্র রাজনীতি নেই। একটি মহলের ইন্ধনে তার পারিবারিক ঐতিহ্য ধ্বংস করতে এক ঘটনা ঘটানো হয়েছে।এ বিষয়ে খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, `আকরাম আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে তার গ্রেপ্তারের বিষয়ে আমি কিছু জানি না।এ ব্যাপারে আকরামের বাবা জানান, পুলিশ বাসায় আমার ভাতিজা ডা. আরমান আহমদ শিপলু ও আমাকে খুঁজত থাকে। পরে তারা আমার ভাতিজাকে না পেয়ে আমার ঘরে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে স্কুল পড়ুয়া আমার ছোট ছেলে আকরাম দরজা খুলে দিলে পুলিশ তাকে কোন কারণ ছাড়াই ধরে নিয়ে যায়।প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ২০২০ সালে প্রয়াত হন। তার ছেলে শিপলু মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান সিলেটের এড. রোকশানা বেগম শাহনাজ

প্রতিবেদক: মামুনুর রশীদ,
চিফ রিপোর্টার, সুরমা দর্পণ।