
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বালাগঞ্জ উপজেলার ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদল।
রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ নবগঠিত আংশিক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।
এক অভিনন্দন বার্তায় ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমেদ খালেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল দায়িত্বশীল নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন।
অভিনন্দন ও শুভেচ্ছান্তে—
শাহরিয়ার আহমেদ খালেদ
সভাপতি
নুরুল ইসলাম
সাধারণ সম্পাদক
৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদল, বালাগঞ্জ উপজেলা , সিলেট
চীফ রিপোর্টার 










