Dhaka ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ওসমানী মেডিকেলে মাসি ও পরিচ্ছন্নকর্মীদের দৌরাত্ম্য: সিট বাণিজ্য ও জিম্মি দশায় রোগীরা সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬” এর শুভ উদ্বোধন হয়েছে ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মহানবীর (সা.) আগমন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমত ও নিয়ামত” ঈদে মিলাদুন্নবীর আলোচনায় মো. ইলিয়াছ আলী অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত কে হচ্ছেন মেয়র প্রার্থী?

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে মেয়র পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য প্রার্থীরাও সক্রিয় হয়ে ওঠছেন মাঠে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনে অংশ নেতে পারবে না দলটি। ফলে এখন বিএনপি ও জামায়াত প্রার্থীদের তৎপরতাই লক্ষ করা যাচ্ছে। সিসিক নির্বানে নিয়ে প্রার্থী বাছাইয়ের কাজে ইতোমধ্যে অনেকটা এগিয়ে গেছে জামায়াত।জানা গেছে, সিসিকের মেয়র পদে সিলেট থেকে তিনজনের নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রিয় নেতারা এই তিনজন থেকে একজন অথবা তিনজনের বাইরে থেকেও কাউকে প্রার্থী করতে পারেন বলে জানা গেছে।জামায়াত ইসলামের সিলেটের একাধিক নেতা জানিয়েছেন, সিসিকের মেয়র পদে সম্প্রতি ৩ জনের নাম সিলেট থেকে কেন্দ্রিয় কমিটির কাছে পাঠানো হয়। এই তিন নেতা হলেন- সিলেট জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লোকমান আহমদ।এই তিনজনের মধ্যে মাওলানা হাবিবুর রহমান গত সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর-সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে পরাজিত হলেও তিনি ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট পেয়েছিলেন। ফখরুল ইসলাম অতীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করলেও তিনি দীর্ঘদিন ধরে মহানগর জামায়াতকে নেতৃত্ব দিচ্ছেন। আর সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেলেও পরে তাকে জোটের সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করতে হয়েছিল।এই তিনজনের নাম কেন্দ্রের কাছে পাঠানোর তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী জানান, কিছুদিন আগে আমরা জামায়াতের কেন্দ্রীয় কমিটির কাছে মেয়র পদে নির্বাচনে প্রার্থী করার জন্য তিনজনের নাম পাঠিয়েছি। এরমধ্যে যেকোনো একজনকে বা এর বাইরের কাউকেও কেন্দ্র চাইলে নির্বাচনের জন্য বলতে পারে বা মনোনয়ন দিতে পারে। তারা যাকে মনোনয়ন দিবে আমরা তার সঙ্গেই থাকবো।তিনি বলেন, এ ব্যাপারে এখনো আমাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।এতে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে এবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হতে পারেন জামায়াতের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান। কেন্দ্রীয় বিভিন্ন সূত্রের বরাতে এমন খবর কিছু গণমাধ্যমেও প্রচার হয়।তবে এমন প্রচার সম্পূর্ণ অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।তিনি বলেন, কেন্দ্র থেকে এমন কোনো সিদ্ধান্তের কথা আমাদের জানানো হয়নি। তাই বিষয়টি নিয়ে কিছু বলতে পারছি না। যদি কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়, তাহলে সাথে সাথে আমরা তা আপনাদের জানিয়ে দিবো।

আরও পড়ুনঃ  সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tag :

সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত কে হচ্ছেন মেয়র প্রার্থী?

আপডেটের সময়: ০৩:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬