Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজারে রুজি হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন: দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী ‎ দক্ষিণ সুরমায় ১৫০ এতিম ও কোরআনের পাখিদের মেহমানদারি সিলেটের সিলামে রাসেল হত্যাকান্ডের মামলায় আসামী ৩৭, গ্রেফতার নেই। ‎ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র সংসদ এর উদ্যোগে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫ জানুয়ারি আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল: প্রস্তুতি চলছে ঐতিহাসিক বালাই হাওরে!

  • মো: মামুনুর রশিদ
  • আপডেটের সময়: ০৯:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬১৮ সময় দেখুন

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বুযুর্গ আলেম ও তরিকতের রাহবার আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে প্রস্তুতি চলছে ঐতিহাসিক বালাই হাওরে। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো আশেকান ও ভক্তবৃন্দ মাহফিলে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ময়দান প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপনসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ চলমান । নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসূল (সা.), আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ এতে বয়ান পেশ করবেন।

স্থানীয় মুসল্লি ও ভক্তদের প্রত্যাশা, এই ঈসালে সাওয়াব মাহফিলের মাধ্যমে আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর আদর্শ ও শিক্ষা নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আয়োজকরা মাহফিলের সফলতা কামনায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার

১৫ জানুয়ারি আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল: প্রস্তুতি চলছে ঐতিহাসিক বালাই হাওরে!

আপডেটের সময়: ০৯:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬