Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার কাউন্সিল সম্পন্ন তালামীযের সম্মেলনে পুলিশি হস্তক্ষেপ: জকিগঞ্জ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি-এসপির কাছে অভিযোগ। কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী রাহিমাহুল্লাহ; জানাজায় জনতার ঢল মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা —-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মাননীয় বিরোধীদলীয় নেতা Dr. শফিকুর রহমান এমপি’র সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিলেট জেলা পশ্চিম শাখা শিবিরের ৩ দিনব্যাপী বিশেষ কর্মী শিক্ষাশিবির সম্পন্ন। আল্লামা গহরপুরিকে নিয়ে মন্তব্য, অবশেষে এমপি মালিকের দুঃখ প্রকাশ সিলেটে কিশোরকে বেড়ানোর কথা বলে নিয়ে বলৎকার, বৃদ্ধসহ গ্রেপ্তার ২ জন! পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শ্রমিক নেতা সামসুল হক মানিকের শুভেচ্ছা

সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এতে এলাকার সামাজিক পরিবেশ কলুষিত হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে সাহেবের বাজার ও এর আশপাশ এলাকায় মাদক কেনাবেচা এবং অনলাইন ও অফলাইন জুয়ার আসর নিয়মিত বসছে। বিশেষ করে রাতের আঁধারে কিছু চিহ্নিত স্থানে অসামাজিক কার্যক্রমের আনাগোনা বেড়ে যায়।

‎এলাকাবাসীর অভিযোগ মাদকের সহজলভ্যতায় স্কুল-কলেজ পড়ুয়া কিশোর ও যুবকরা বিপথগামী হচ্ছে।

‎জুয়ার আসরকে কেন্দ্র করে এলাকায় ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

‎পারিবারিক কলহ ও সামাজিক অস্থিরতা চরমে পৌঁছেছে।

‎এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সাহেবের বাজার এলাকাটি আগে অনেক শান্ত ছিল। কিন্তু বর্তমানে মাদকের নীল দংশনে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।

‎এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষের প্রতি এই মাদক ও জুয়ার সিন্ডিকেট নির্মূলে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনার জোরালো আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানই পারে এই অঞ্চলকে কলঙ্কমুক্ত করতে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

আপডেটের সময়: ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬