Dhaka ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি। গোলাপগঞ্জে ডেবিল তুহিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুসে উঠেছেন তৃণমূল বিএনপি জামায়াত ও জুলাই যোদ্ধারা ‎জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম রাজনীতি: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মাওলানা আব্দুস সবুরের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ইমরান, সম্পাদক নুরুল গোলাপগঞ্জে ভারতীয় অবৈধ এক ট্রাক জিরা আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা। সিলেটে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ বাতিল কদমতলীতে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। ব্রিটেনে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। সিলেটে লোডশেডিং বৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী নবম শ্রেণীর এক ছাত্রী অপহরণ; মোগলাবাজার থানা উদ্ধার করে অপহরণ কারীকে গ্রেফতার করেন।

সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এতে এলাকার সামাজিক পরিবেশ কলুষিত হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে সাহেবের বাজার ও এর আশপাশ এলাকায় মাদক কেনাবেচা এবং অনলাইন ও অফলাইন জুয়ার আসর নিয়মিত বসছে। বিশেষ করে রাতের আঁধারে কিছু চিহ্নিত স্থানে অসামাজিক কার্যক্রমের আনাগোনা বেড়ে যায়।

‎এলাকাবাসীর অভিযোগ মাদকের সহজলভ্যতায় স্কুল-কলেজ পড়ুয়া কিশোর ও যুবকরা বিপথগামী হচ্ছে।

‎জুয়ার আসরকে কেন্দ্র করে এলাকায় ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

‎পারিবারিক কলহ ও সামাজিক অস্থিরতা চরমে পৌঁছেছে।

‎এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সাহেবের বাজার এলাকাটি আগে অনেক শান্ত ছিল। কিন্তু বর্তমানে মাদকের নীল দংশনে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।

‎এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষের প্রতি এই মাদক ও জুয়ার সিন্ডিকেট নির্মূলে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনার জোরালো আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানই পারে এই অঞ্চলকে কলঙ্কমুক্ত করতে।

আরও পড়ুনঃ  গোলাপগঞ্জে ডেবিল তুহিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুসে উঠেছেন তৃণমূল বিএনপি জামায়াত ও জুলাই যোদ্ধারা
Tag :

আপডেটের সময়: ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬