Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎ দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী রবিউল আউয়াল—রবিউল আনওয়ার : নূরের মাস, নবীপ্রেমের মাস। মাওলানা বদরুজ্জামান রিয়াদ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। ইউসুফ আহমদ সাঈম সভাপতি, তানভীর আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠন সর্বোচ্চ ভোট পেয়ে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃত্বকে শাহান চৌধুরীর শুভেচ্ছা। তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। বায়েজীদ আহমদ চৌধুরী সভাপতি, জামিল আহমদ মাফি সাধারণ সম্পাদক তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন মহসিন আহমদ সভাপতি, আব্দুল বাছিত সাধারণ সম্পাদক ‎ ইউনিভার্সাল আইডিয়াল কলেজে ফল উৎসব ও বৃক্ষরোপণ-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত..

সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎

  • মামুনুর রশিদ
  • আপডেটের সময়: ০১:০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১ সময় দেখুন

সাহেবের বাজার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, মোবারক র‍্যালী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় সাহেবের বাজার হাজি তুরাব আলী জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। হাফিজ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা শামীম আহমদ ও হাফিজ ইমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সূচনা ঘটে।

আরও পড়ুনঃ  দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন'স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন সাহেব (আলীপুরী)। তিনি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, সুন্নাহ এবং মানবকল্যাণে তাঁর শিক্ষা অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা শামছুর রহমান সাহেব ও মোঃ ইলিয়াছ আলী সাহেব,সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার  সুপার মাওলানা আব্দুর রউফ সাহেব এবং আল-আকসা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান পরিচালক হাফিজ মাওলানা আব্দুর রব। এছাড়াও অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আব্দুল হালিম, হাফিজ অছির উদ্দিন, মাওলানা জিকরুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান ও মাওলানা আব্দুল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎মাহফিলের পর জোহরের নামাজের শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল ‘মোবারক র‍্যালী ‘ বের করা হয়। র‍্যালীটি সাহেবের বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে সমবেত হয়।

পরবর্তীতে বিশ্বনবী (সা.)-এর শানে দরুদ ও মিলাদ পাঠ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎

সাহেবের বাজারে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। ‎

আপডেটের সময়: ০১:০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬