Dhaka ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেট সদর উপজেলায় আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কর্মী সম্মেলন অনুষ্ঠিত। পারিবারিক শৃঙ্খলা ও অবাধ্যতার কারণে সন্তানকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন পিতা গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম ২০২৬ অনুষ্ঠিত। রাসূল সা.-এর প্রকৃত আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে ‘সুবহে সাদিক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে —অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান টাওয়ার হ্যামলেটস কেয়ারারর্স অ্যাসোসিয়েশনের ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আত্নপ্রকাশ তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে সৌদী দূতাবাসের হিফযুল হাদীস প্রতিযোগিতা বাছাই পর্ব সম্পন্ন সিলেটের জৈনপুরে কুমারী পূজা ১৯ অক্টোবর সোমবার সিলেট এয়ারপোর্ট সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা মেয়ের। দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শফি আহমদ খান

সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এতে এলাকার সামাজিক পরিবেশ কলুষিত হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ।
‎
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে সাহেবের বাজার ও এর আশপাশ এলাকায় মাদক কেনাবেচা এবং অনলাইন ও অফলাইন জুয়ার আসর নিয়মিত বসছে। বিশেষ করে রাতের আঁধারে কিছু চিহ্নিত স্থানে অসামাজিক কার্যক্রমের আনাগোনা বেড়ে যায়।
‎
‎এলাকাবাসীর অভিযোগ মাদকের সহজলভ্যতায় স্কুল-কলেজ পড়ুয়া কিশোর ও যুবকরা বিপথগামী হচ্ছে।
‎
‎জুয়ার আসরকে কেন্দ্র করে এলাকায় ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
‎
‎পারিবারিক কলহ ও সামাজিক অস্থিরতা চরমে পৌঁছেছে।
‎
‎এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সাহেবের বাজার এলাকাটি আগে অনেক শান্ত ছিল। কিন্তু বর্তমানে মাদকের নীল দংশনে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।
‎
‎এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষের প্রতি এই মাদক ও জুয়ার সিন্ডিকেট নির্মূলে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনার জোরালো আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানই পারে এই অঞ্চলকে কলঙ্কমুক্ত করতে।

Tag :

সিলেট সদর উপজেলায় আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

সাহেবের বাজার এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

আপডেটের সময়: ০২:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬